শীতের প্রকোপ
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, বাড়ছে দুর্ভোগ
হেমন্তের মাঝামাঝিতেই দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও রোদের তেমন উত্তাপ পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার পর কুয়াশার সঙ্গে হিমেল বাতাস যুক্ত হয়ে বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতাও বাড়ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ।